

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা–২০২৫।
শনিবার সকালে ৭টায় মিরকাদিম পৌর সভার নৈদিঘীরপাথর এলাকার ৩নং রুটে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সের দৌড়বিদ ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
পল্লী উন্নয়নের উপদেষ্টা ও মিরকাদিম পৌরসভার সাবেক প্যানেল হাজী মোঃ আবদাল হোসেন বলেন,
মহান বিজয় দিবস আমাদের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক। এই দিনে ম্যারাথন খেলার কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ সংস্কৃতিতে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য।
সংগঠনের উপদেষ্টা ও মিরকাদিম পৌর সাবেক কাউন্সিলর বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এমন আয়োজন অব্যাহত থাকবে।
পল্লী উন্নয়ন সংঘের উপদেষ্টা মোঃ বসির আহম্মেদ জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সুস্থ ও সক্রিয় জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এই খেলার আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ ইমাইল হোসেন রাহাত, পল্লী উন্নয়ন সংঘের সভাপতি ইমরান হোসাইন জনি, সাধারন সম্পাদক মোঃ মিন্টু, মোঃ আব্দুল হক রাজু, মোঃ দিদার, দোস্ত মোহাম্মদ, মোঃ ইমাম হোসেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনসাধারণের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :