

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ বর্তমান যুগে সুস্থ ও ফিট থাকা শুধু বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে মুন্সীগঞ্জের রামপালে গড়ে উঠেছে আধুনিক সুবিধাসম্পন্ন Old Gym Health & Fitness Center যা ইতোমধ্যেই ফিটনেসপ্রেমীদের কাছে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে।
২০১৩ সাল থেকে যাত্রা শুরু করা এই জিমটি দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণ-তরুণীসহ সকল বয়সের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অভিজ্ঞ ট্রেইনার, উন্নত মানের জিম ইকুইপমেন্ট এবং সুষ্ঠু পরিবেশ সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিথু চৌধুরী জানান, আমাদের লক্ষ্য শুধু শরীরচর্চা শেখানো নয় বরং মানুষকে একটি সুস্থ জীবনধারার দিকে উদ্বুদ্ধ করা। নিয়মিত ব্যায়াম, সঠিক ডায়েট এবং মানসিক প্রশান্তি এই তিনটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
Old Gym এ নতুনদের জন্য রয়েছে বিশেষ গাইডলাইন ও ট্রেনিং সাপোর্ট, পাশাপাশি অভিজ্ঞদের জন্য রয়েছে উন্নত ট্রেনিং প্ল্যান, যাতে যে কেউ সহজেই নিজের ফিটনেস যাত্রা শুরু করতে পারে।
মুন্সীগঞ্জের রামপালে অবস্থিত সুফিয়া প্লাজার ২য় তলায় অবস্থিত এই জিমটি সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও মনোরম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা সক্রিয়, যেখানে নিয়মিত আপডেট ও ফিটনেস টিপস শেয়ার করা হয়।
স্বাস্থ্যই সম্পদ এই মূলমন্ত্রকে ধারণ করে Old Gym Health & Fitness Center এগিয়ে যাচ্ছে একটি সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে। যারা নিজেকে ফিট ও আত্মবিশ্বাসী করে তুলতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য।
আপনার মতামত লিখুন :