

তানিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে ইউনিক স্কুল ও প্রগতি একাডেমির উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বালুচর চৌরাস্তা এলাকায় আয়োজিত এ ইফতার মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাজ্জাদ নূর।
ইউনিক স্কুলের পরিচালক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রগতি একাডেমির পরিচালক হযরত আলী নিরব ও কামরুল ইসলাম রাজু। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে মেমোরিয়াল স্কুলের পরিচালক মোঃ গোলাম হোসেন, নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ রুবেল মাদবর, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তার, শাকিল আহমেদ মুনতাসির, চাইল্ড ফেয়ার প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ মহিবুল্লাহ, মোঃ সোহেল রানা, মোঃ আলমগীর, তানভির আহমেদ, মোঃ হাবিব গাজী, সাইদুল ইসলাম বাপ্পী ও শাহাদাত সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
পরে ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :