• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

মামলাবাঁজ ছমির শেখের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী 


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:১৬ অপরাহ্ন / ১০৭
মামলাবাঁজ ছমির শেখের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের ছমির শেখ। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। পেশায় সিএনজি ড্রাইভার হলেও এলাকার সকলেই তাকে মামলাবাঁজ হিসেবেই এক নামে চিনে। কারণে অকারণে গ্রামের যার তার বিরুদ্ধে মামলা করে বসে তিনি। তার করা মামলা থেকে রেহাই পায়নি নিজের বাবা এবং আপন বড় ভাই। তার এ যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী৷

প্রতিবেশী আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও মামলার ভয় দেখানোর অভিযোগের সূত্র ধরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ছমির শেখকে এলাকার সবাই মামলাবাজ হিসেবেই চিনেন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় এবং ভোগান্তিতে ফেলানোয় তার কাজ। প্রতিবেশী আলাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে ভিডিও করা এবং মামলার ভয় দেখিয়ে আসছে মামলাবাঁজ ছমির শেখ। তিনি তার বাবা আব্দুস সামাদ শেখ, আপন বড় ভাই কেছমত শেখ এছাড়া ছোট উদাস গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডল, সোহেল মণ্ডল, আকমল মণ্ডল, চাঁদ আলী, হাসানসহ অন্তত ১০ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তার এ যন্ত্রনা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ব্যাপারে ছমির শেখের বড় ভাই কেসমত শেখ বলেন, আইন বলে তো একটা জিনিস আছে। সে যদি আইন ছাড়া বে আইনি করে তার আমরা কি করবো? আইনের লোকই বুঝবে কি করবে? তার উপরে আমরা কেউ যাতি পারিনে।

এ ব্যাপারে আলাউদ্দিন বলেন, ২০১০ সালে গ্রাম বাংলা গাড়ি কেনার জন্য ছমির আমার কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেই। ৬ মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে চাই। সময় পার হয়ে গেলে আমি টাকা চাই। টাকা চাইতে গেলে আমাকে হুমকি দেয়, মারতে আসে৷ তখন আমি টাকা আদায়ের জন্য থানায় ওর বিরুদ্ধে অভিযোগ করি। আমার বিরুদ্ধে সে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমি না কি ২০১৩ সালে সরকারি ঘর দেওয়ার কথা বলে ১ লাখ টাকা নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন৷

এ ব্যাপারে ছমির শেখ বলেন, আমার বাপ একজন ভালো মানুষ। ৫ ওয়াক্ত নামাজ-কালাম পড়ে। আমি কেন আমার বাপের নামে মামলা করবো? ভাইয়ের সাথে আর গফুর মেম্বরের ভাইয়ের সাথে জমি নিয়ে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। আমি কারো নামে মামলা দেয়নি।