• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মাগুরা-১ ধানের শীষের মনোয়ার হোসেন বিজয়ী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন / ৭৪
মাগুরা-১ ধানের শীষের মনোয়ার হোসেন বিজয়ী

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান এক লাখ ৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৫৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মতিন পেয়েছেন ৮৩ হাজার ৭৮৩ ভোট। এ ছাড়া এ আসনের ৫২টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫,৩৬৬টি এবং না ভোট ৩১,৬২২টি