• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন / ২৪১
মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোর এরিয়া মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে  দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন, লেফটেন্যান্টন সারওয়ার, ওয়ারেন্ট অফিসার লিয়াকত, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেকসহ সেনাবাহিনী ও ইউপি সদস্যবৃন্দ।

এ বিষয়ে মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাফিন জানান, আজ থেকে আমরা পর্যায়ক্রমে মাগুরা জেলার প্রত্যেকটা উপজেলায় দুস্থ ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবো।