• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন / ৬৭
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বরালিদহা আর এম স্মৃতি সংঘ ও নাকোল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক তত্বাবধানে ঐতিহ্যবাহী নীলের মাঠে এ ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাব বনাম শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় শ্রীপুর চৌগাছী স্পোটিং ক্লাব ২-০ গোলে মহম্মদপুর নাগড়া ভিলেজ বাংলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, বিআই ডব্লিউ টি. এ এর এ.জি.ও মো. মহিবুর রহমান জনি, নাকোল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান মুক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।