• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ৭ দিনব্যাপী ছাগল পালন বিষয়ে যুব প্রশিক্ষণের উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন / ১৩০
মাগুরার শ্রীপুরে ৭ দিনব্যাপী ছাগল পালন বিষয়ে যুব প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এ শ্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়াস্থ শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সোমবার বিকেলে ৭ দিনব্যাপী ছাগল পালন বিষয়ে যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইদ্রীস আলী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি সুমন মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজ রহমান।

প্রশিক্ষণে উপজেলার ৩০ জন যুব নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।