• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন / ১১৪
মাগুরার শ্রীপুরে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ বুধবার (১২ নভেম্বর) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া আলিম মাদ্রাসায় অবস্থিত মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা সদরের ফিল্ড সুপারভাইজার মোঃ সামছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুল গফফার। স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ মহি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিচারক ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও জিক আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, জোকা বাইতুল নূর জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার,ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসের মডেল কেয়ারটেকার আব্দুল খালেক, সাধারণ কেয়ারটেকার মোঃ জিয়াউর রহমান, মোঃ ওয়াহিদুল ইসলাম,আব্দুল্লাহ ।, শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এ সময় আরো উপস্থিত ছিলেন,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ শিহাব উদ্দিন।