• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে লাইসেন্স বহাল রাখার দাবিতে সার ডিলারদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন / ১০৪
মাগুরার শ্রীপুরে লাইসেন্স বহাল রাখার দাবিতে সার ডিলারদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে ৭২ জন খুচরা সার বিক্রেতা গতকাল বুধবার সকালে তাদের টি ও লাইসেন্স বহাল রাখার দাবিতে উপজেলা পরিষদে চত্বরে একটি মানববন্ধনে অংশ নেয়।

মানবন্ধনে অংশ নেওয়া খুচরা সার বিক্রতা এসোসিয়েশনের শ্রীপুর উপজেলা আহবায়ক কাজী মফিজুল ইসলাম সহ আরো বক্তারা বলেন ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী তাদের খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদন টিও লাইসেন্স দেওয়া হয়, কিন্তু ২০২৫ সালে নীতিমালায় খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানায়।
মানবন্ধন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহি অফিসার রাখী ব্যানার্জীর নিকট তারা একটি স্বারকলিপি প্রদান করেন।