

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহীদের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, জাতীয় মহিলা সংস্থার উপজেলা ভারপ্রাপ্ত সংগঠক হুমায়ন বিশ্বাস, প্রশিক্ষণ কর্মকর্তা বিএম টুটুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :