• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন / ৮৯
মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে শনিবার বিকেলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ, সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম পিকুল, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, শ্রমিকদলের আহবায়ক সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, যুগ্ম-আহবায়ক এনায়েত মোল্লা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শ্রীপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করেন।