

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে সব্দালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলি আহম্মেদ, সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্বাস উদ্দিন,
সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সমিরের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানাজ ফেরদৌস হ্যাপী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন,সব্দালপুর ইউনিয়নের বিএনপি নেতা মো: লিপটোনসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :