• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে পেঁয়াজের তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন / ৫৯
মাগুরার শ্রীপুরে পেঁয়াজের তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষক

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ চলতি মৌসুমে মাগুরার শ্রীপুরে লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শেষ সময়ে উপজেলার পেঁয়াজ চাষিরা পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজের ফলন ভাল হবে। এ বছর পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজার মূল্য কম থাকায় এ মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হলে কৃষকেরা লোকসানের মুখে পড়বে।

চলতি মৌসুমে শ্রীপুর উপজেলায়, ৭ হাজার ৮৯১ হেক্টর জমিতে পেঁয়াজের হয়েছে। যার সিংহভাগই চাষ হয়েছে উপজেলার আমলসার ইউনিয়নে। এ বছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৪৬ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে।

দুই থেকে তিন সপ্তাহ পরই কৃষকরা পেঁয়াজ ক্ষেত থেকে উত্তোলন শুরু করবে। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত হলে পেঁয়াজ চাষে আরো অনেকে আগ্রহী হবেন বলে মনে করছেন কৃষকেরা।

শ্রীপুরে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের প্রান্তিক কৃষক মুন্সি জাহাঙ্গীর হোসেন জানান, এ বছর আমি ২৮০ শতক জমিতে পেঁয়াজের চাষ করেছি।এ বছরও পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হচ্ছে ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা বা তারও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা বিঘা প্রতি পেঁয়াজের ফলন আশা করছেন ৬০ মণ থেকে ৭০ মণ। কোনো ক্ষেত্রে আরো বেশি। বাজার মূল্য ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা না হলে খরচের টাকাও উঠবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, পেঁয়াজ চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পেঁয়াজ চাষে কৃষকরা লাভবান হবেন।