• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন / ৮৬
মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণ করা হয়। এ সময় সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জুলি চৌধুরী, সহকারী সার্জন ডাঃ স্বাদরিকা রায় এবং ডাঃ আসাদুল আল গালিবসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
বক্তারা বলেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। তাই নিজের আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব।

উক্ত কর্মসূচিতে হাসপাতালের নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রানী সাহাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।