

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা জেলা শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও শ্রীপুর সদর ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি ও মৎস্য কর্মকতা তোহিদ ইসলাম ও শ্রীপুর মহিলা বিষয়ক কর্মকতা গৌরাঙ্গ কুমার এবং সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তুহিন ও শ্রীপুর সদর ৪নং সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শ্রীপুর সদর ইউনিয়নের নায়েব তারিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকতা বাপী শিকদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মো: আলতাফ হোসেন, ইউ,পি সদস্য মো. আব্দুল আলিম। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :