

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার খেলনা পিস্তল ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে গেছে তিন ছিনতাইকারী।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ব্র্যাক টিকারবিলা শাখার নারী কর্মি রিনা রানী কেন্দ্র থেকে টাকা ক্যালেশন করে মোটরসাইকেল যোগে টিকারবিলা ব্রাঞ্চে ফিরছেলেন। পথিমধ্যে কোদলা নামক স্থানে ছিনতাইকারীরা খেলনা পিস্তল দেখিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ও টাকার ব্যাগ ছিনতাই করে নেয়।এ সময় ওই নারী কর্মি তার সবকিছু রক্ষার জন্য ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। ধস্তাধস্তি করেও সবকিছু রক্ষা করতেও পারে নাই। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাত থেকে একটি পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। আমার অত্বচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পিস্তল রেখে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা আমাকে ও পিস্তলসহ উদ্ধার করে।শ্রীপুর থানা পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পিস্তলটি জব্দ করেছেন, তবে পিস্তলটি খেলনা । এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :