

জিল্লুর রহমান সাগর, শ্রীপুর, মাগুরাঃ শ্রীপুরে কৃষি অফিসের উদ্যোগে প্রণোদনার আওতায় ১৫ জন কৃষকের মধ্যে পেয়াজ বীজ, সার এবং ৩০ জন কৃষকের মাঝো হলুদ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার এডিবি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থায়নে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উর্বরতা বৃদ্ধিতে সবুজ সারের আবাদ বৃদ্ধিতে ধঞ্চার বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :