

শামীম আহমেদ, পাবনাঃ মহান বিজয় দিবস উপলক্ষে পাবনায় আগমন করেন সাবেক শিল্পমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান। এ সময় ফুলেল শুভেচ্ছা সংবর্ধিত হন তিনি। মহান বিজয় দিবসে সকাল ৯ টায় সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। এর পরবর্তীতে তিনি পাবনা সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহান সহ ২৪ এর আন্দোলনে নিহত শহীদ নিলয়ের কবর জিয়ারত করেন।
সকাল ১১ টার দিকে তিনি জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় যোগদান করেন। এবং পৌর জামাতের বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ আবু ছালে আব্দুল্লাহ, মাওলানা আব্দুস সুবহানের পুত্র আব্দুল হালিম লাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন পাবনা এর যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমামুর রহমান প্রমুখ।
জেলা জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :