• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন / ৬০
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির শ্রদ্ধাঞ্জলি

তা‌নিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি।

শনিবার সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

এ সময় হা‌সিন‌া প্রি – ক‌্যা‌ডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন হা‌সিনা প্রি-ক‌্যা‌ডেট প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রুবেল মাদবর, সহকারী শিক্ষক মাহিদুল ইসলাম, মোঃ রানা ইসলাম, মনিরুজ্জামান মনির, ইয়াসমিন আক্তার, বিথি আক্তার ও সিনথিয়া আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল গভীর শোক, শ্রদ্ধা ও নীরবতার