• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মনোয়ার খানের নির্বাচনকে সামনে রেখে শ্রীপুরের ৫ শতাধিক নেতাকর্মীর একাত্মতা ঘোষণা


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১:১১ অপরাহ্ন / ১৬৪
মনোয়ার খানের নির্বাচনকে সামনে রেখে শ্রীপুরের ৫ শতাধিক নেতাকর্মীর একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নির্বাচনকে সামনে রেখে ৫ শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে একাত্মতা ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সারঙ্গদিয়া ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নের ৬ নং ওর্য়াড বিএনপরি সভাপতি জহুরুল হক ও উপজলো বিএনপির সাবেক সদস্য মুশফিকুর রহমান কালন এবং ঢাকাস্থ শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়েল খোন্দকারের নেতৃত্বে সারঙ্গদিয়া গ্রামের সামাজিক দলের ৫ শতাধিক নেতা-কর্মী জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনকি সম্পাদক মাসুদ মজুমদারের সাথে অনুষ্ঠানকিভাবে একাত্বতা ঘোষণা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও বিএনপি নেতা মিয়া সমিরুল ইসলাম সমির, দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মশিহুল আজম ও কাজী মহিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, খন্দকার খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বদরূল আলম লিটুসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মনোয়ার হোসেন খানকে বিজয়ী করতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে।