• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

মনোনয়ন না পেলেও, আপনারা যদি চান তাহলে মাগুরা-২ নির্বাচন করবেন বিএনপি নেতা কামাল


প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১:১২ অপরাহ্ন / ৩৮
মনোনয়ন না পেলেও, আপনারা যদি চান তাহলে মাগুরা-২ নির্বাচন করবেন বিএনপি নেতা কামাল

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মনোনয়ন না পেলেও মাগুরা-২ প্রার্থী হবেন বিএনপি নেতা কামাল

দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।

কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন— সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।

বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।