• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভূঞাপুরে বালুর স্তুপে পড়ে একজন নিহত: আহত-২


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৩, ২:৫৭ অপরাহ্ন / ১২২
ভূঞাপুরে বালুর স্তুপে পড়ে একজন নিহত: আহত-২

নিজস্ব প্রতিবেদক,টাংগাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তুপে পড়ে রাশেদুল ইসলাম (২৫) এক ভেকু (মাটি কাটার যন্ত্র) চালকের হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে। সে উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার হাশেম প্রামানিকের বালুর ঘাটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ জানান, বালুর স্তুপ ছিল অনেক উচু। এতে তিন চারজন সেই বালুর স্তুপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। পরে বালুর স্তুপ ভেঙে তাদের উপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালুর স্তুপে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।