• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

ভালুকা পৌর সভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন / ৮৫
ভালুকা পৌর সভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান

মোঃ বাহার মিয়া, ভালুকা, ময়মনসিংহঃ এক মাস সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির মধ্যে বছর ঘুরে ফিরে এলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। ভালুকা পৌর সভার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির আহবায়ক ও ভালুকা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান

বিশিষ্ট সমাজ সেবক দানবীর আলহাজ্ব হাতেম খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তাই সকলকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ঘন সময়টাতে ধনী গরীব ভেদাভেদ না রেখে সবার মাঝে সমানভাবে ঈদের আনন্দ বর্ষিত হোক সেই প্রত্যাশা করেন আলহাজ্ব হাতেম খান।