• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ভালুকায় বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মত বিনিময় সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন / ১৬৬
ভালুকায় বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, ভালুকাঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধায় ভালুকা উপজেলা টিউবওয়েল এন্ড স্যানেটারি এসোসিয়েশন, ইলেক্ট্রিশিয়ান এসোসিয়েশন, টাইলস ও রঙ মিস্ত্রিদের সাথে ভালুকা পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে অডিট মার্কেটে ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভালুকা উপজেলা প্লাম্বার সেনেটারী এসোসিয়েশন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক খানের সঞ্চালনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এমএ হামিদ ক্বারী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. মোঃ উসমান গনি মল্লিক মাখন, সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ন কবির হিমন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব খোরশেদ আলম ইমন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ টিটু, সাদেক খান প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা বিএনপি পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী গণ উপস্থিত ছিলেন।