• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ভালুকায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে শ্রমিকদের সাথে আলোচনা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ৮৮
ভালুকায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে শ্রমিকদের সাথে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ ১১ ভালুকা আসনের বিএনপি মোনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক আল হাকিমুল হাসান সুমনের আয়োজনে বুধবার বিকেলে পৌর সভার ০২ নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় বাস গাড়ির ড্রাইবার, হেলপার ও সিএনজির ড্রাইভার ও স্থানীয় শ্রমিকদের সাথে আলোচনা সভা ও মুড়ি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ভালুকা উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন মিয়া, রফিকুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক আব্দুল কাদির, কোষাধ্যক্ষ এস এম কামরুল ইসলাম, সদস্য মোঃ রতন মিয়া, রফিকুল মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।