• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ভালুকায় ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে উপজেলা তাঁতীদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ৫:২০ অপরাহ্ন / ১০৪
ভালুকায় ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে উপজেলা তাঁতীদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষে রবিবার সকালে ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা উপজেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালুকা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক প্রভাষক তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রুহুল আমিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন মন্ডল।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম মাসুদ, ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুক উপজেলা তাঁতীদল যুগ্ন আহ্বায়ক মোঃ ইলিয়াস আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ২৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে তাঁতীদল। মিছিল ও লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।