• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ১১৪
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, জ্যোষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য মোঃ কামাল হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও মুসুল্লিগন, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মধ্যনগর জামে বড় মসজিদ এর খতিব মাওলানা আবুল হাসান আকুন্জী।