• ঢাকা
  • রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:১৮ অপরাহ্ন / ১৩৭
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শোক বার্তায় জানানো হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।