• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন / ১৩৭
বিদেশি পিস্তল গুলিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরায় বিদেশি পিস্তলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুধবার ভোররাতে মাগুরা শহরের তাঁতিপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯ এমএম বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ তাকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।