

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ চারঘাট পৌর এলাকায় সকাল থেকে শুরু করে দিনব্যাপী গণসংযোগ প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে আবু সাঈদ চাঁদ চারঘাট বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট আহবান করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :