• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিএনপি মনোনীত গোপালগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল ভোটারদের সহযোগিতা চাইলেন প্রবাসী ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন / ২৯৯
বিএনপি মনোনীত গোপালগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল ভোটারদের সহযোগিতা চাইলেন প্রবাসী ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ১০ বছর পর সুদূর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় অবতরণের পর হেলিকপ্টারে চড়ে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছালেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।

হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।

হেলিকপ্টার থেকে অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এদিকে দীর্ঘ এক দশক পর হেলিকপ্টার যোগে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত মানবিক মানুষ শাহাবুদ্দিন মিয়ার আগমন উপলক্ষে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উৎসুক জনতার ভিড় জমে কাশালিয়া পূর্বপাড়া সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে। পরে এলাকার যুব সমাজের আয়োজনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের সকলে শাহাবুদ্দিন মিয়াকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম ভাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রবাস ফেরত শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদার সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।