• ঢাকা
  • রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উন্নয়ন ও ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর—আনিসুল হক


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন / ১৮৩
বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উন্নয়ন ও ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর—আনিসুল হক

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিসুল হক শনিবার (১২ জুলাই) নির্বাচনী এলাকায় দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। এরমধ্যে মধ্যনগর উপজেলা সদর বাজার সহ নির্বাচনী বিভিন্ন এলাকার ছোট বড় হাট বাজারগুলোতে গণসংযোগ করেছেন।

তিনি বিএনপির দুর্দিনে বিগত ১৬ বছর দলের নিবেদিত কর্মী হিসেবে, অসহায় দরিদ্র জনগণের পাশে থেকে ভয়াবহ বন্যা সহ প্রকৃতিক বিভিন্ন দুর্যোগে ত্রাণ সহায়তা এবং আর্তিক সহযোগিতা করেছেন। একটু থেমে থাকেনি ক্লিন ইমেজের ঐ কৃষক দলের নেতা আনিসুল হক।

তাছাড়া সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনিসুল হক ঐদিন বিকাল ৪ টার সময় মধ্যনগর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালে তিনি আরও বলেন যে, বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেছেন। এছাড়াও কৃষকের অধিকার ও হাওরবাসীর উন্নয়ন ভাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর।এছাড়াও সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের একটি মাত্র বোরো ফসল রক্ষায়,উদ্যোগ নেওয়া হবে। স্হায়ী বাঁধ নির্মাণ ও হাওর থেকে ধান উঠতে ছোট ছোট জাঙ্গাল পাকাকরণ সহ নদী খননের প্রকল্প বাস্তবায়ন করার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু,সদস্য কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম সয়ফুল, যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রোকন উদ্দিন, সদস্য সচিব সেফুল মিয়া, ছাত্র দলের সদস্য সচিব মোঃ মোছাব্বির তালুকদার সাগর,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,সদস্য এমদাদুল হুদা,সদস্য ইলিয়াস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তামিম আহমেদ লিংকন,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল মিয়া প্রমুখ।