• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপি নেতা ফখরুল ইসলাম


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন / ১২৬
বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : বিএনপি নেতা ফখরুল ইসলাম

বিশেষ প্রতিবেদক, নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, বাংলার আকাশে কালো মেঘ দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। বিএনপি ও নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।

শুক্রবার সন্ধ্যার পূর্বে বসুরহাট মেট্রো ভবনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরো েবলেন, সেই ১৯৭১ থেকে শুরু করে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শহীদ জিয়া পরিবার। এখনো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩ বারের শাসনামলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন। জেল খেটেছেন তবুও আপোষ করেননি। বিএনপি কোনো অশুভ শক্তির সাথে কখনো আপোষ করেনি এবং করবেওনা।
জনগণই বিএনপির শক্তি। তাই জনগনের আস্থা অর্জনে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমর্থন ধানের শীষের পক্ষে এনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভায় যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ নেতৃবৃন্দ।