• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি!


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন / ৪২
বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জীবিকার তাগিদে নিজ বাড়ি ছেড়ে অনেকেই আসেন রাজধানী ঢাকায়। এতে বাড়ে ঢাকার জনসংখ্যা ও বাসস্থান সংখ্যা। শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল।

বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগ সুবিধাসহ নানান দিক নিয়ে প্রায়ই বাড়িওয়ালার সঙ্গে মতমালিন্য হয় ভাড়াটিয়াদের। এ সমস্যা নিরসনে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ প্রণয়ন করা হলেও তার কার্যত প্রয়োগ চোখে পড়ে না।

তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে।

বাড়ির ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সার্বিক সুবিধার করা, একটি বাড়ির ১০ থেকে ২০ শতাংশ মেস ভাড়ার জন্য বরাদ্দ রাখা, ট্যাক্সের টাকা ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা প্রস্তাবনার কথা বলেন আলোচকরা।

এ সময় ডিএনসিসি প্রশাসক এজাজ বলেন, ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি করতে হবে। ভাড়া বাড়ানোর নীতিমালা করতে হবে, কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কি হতে পারে তা নিয়ে গাইডলাইন দেয়ার কথাও জানান তিনি।

এ আলোচনায় প্রস্তাবিত প্রস্তাবনাগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে নীতিমালা ও গাইডলাইন আকারে প্রকাশের আশ্বাস দেন প্রশাসক।