• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন / ৪৭
বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন গলহা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে দুই দিনব্যাপী খেলাধুলা সাংস্কৃতিক বিনোদন পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পরিবেশনায় ছিল, কোরআন তেলায়ত প্রতিযোগিতা, গীতা পাঠ, হামদ নাত, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান,কবিতা আবৃত্তি, নৃত্য সহ যেমন খুশি তেমন সাজ, ধামাইল ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রভাত দেবনাথ, সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি ও মধ্যনগর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম এ মান্নান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির সহ সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।