• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বাঙ্গালীর ঘরে ঘরে ইলিশের মৌ মৌ গন্ধ কোথায় মৎস্য সপ্তাহে এম,পি শহিদুল ইসলাম খান বাবুল


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন / ৫৭
বাঙ্গালীর ঘরে ঘরে ইলিশের মৌ মৌ গন্ধ কোথায় মৎস্য সপ্তাহে এম,পি শহিদুল ইসলাম খান বাবুল

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর- নদী ” এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার ( ০৭/ ০৪/ ২০২৬ ) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়াম হলরুমে উদ্ভোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ ০৭ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার- প্রাপ্ত ) যায়েদ হোসাইন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর- ৪ শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মৎস্য বিভাগ ঢাকা সাইফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর নাসরিন জাহান ও অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর আজমির হোসেন।

উপজেলা মৎস্য অফিসার নাইম হোসেন বিপ্লব এর সুচনা বক্তব্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, নৌ পুলিশ অফিসার ইনচার্জ ফরিদপুর নাসির আহমেদ, অফিসার ইনচার্জ চরভদ্রাসন আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর সবুর কাজল ও আব্দুস সালাম, গাজীর টেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, আহ্বায়ক বিএনপি অহিদুজ্জামান মোল্যা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী, বিএনপির নেতা কর্মীবৃন্দ সহ প্রমূখ।

বক্তারা জাটকা ধরা, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ করার দাবী ও বর্তমানে ব্যাপক প্রচলিত চায়না দূয়ারী এবং কারেন্ট জাল ব্যাবহার বন্ধে প্রশাসনের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া জাটকা সংরক্ষণ মৌসুম ও মা ইলিশ সংরক্ষণের সময় জেলেদের সরকারি যে সহযোগিতা দেওয়া হয় তা তাদের পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। জেলেদের সরকারি সহায়তায় পূর্ণ বিবেচনা করার দাবী ও জানানো হয়।

মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন বাংলাদেশের ইলিশ পৃথিবী ব্যাপী বিখ্যাত ও ব্যাপকভাবে প্রশংসিত, বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়, পৃথিবীর অন্য কোন মাছে এ স্বাদ আছে কিনা আমার জানা নেই, সে জন্য ইলিশ আমাদের জিআই পণ্য বলি বা যাই বলি ইলিশ আমাদের অহংকারের মাছ বা সম্পদ। ইলিশ আল্লাহর দেওয়া প্রাকৃতিক দান। এক সময় বাঙ্গালীর ঘরে ঘরে ইলিশের মৌ মৌ গন্ধে ভরে উঠতো, বর্তমানে এ স্বাদ গেলো কোথায়, এ সুঘ্রাণ গেলো কোথায়। ইলিশ আমাদের জাতীয় বাজেটে বা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু অবৈধ জেলে ও বাজারের মৎস্য ব্যাবসায়ীদের কারনে হাটে বাজারে জাটকা ইলিশ বিক্রি করতে দেখা যায়। এ দায়িত্ব প্রশাসনের একক ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এ দায়িত্ব সকলের নৈতিক দায়িত্ব, তাই সকলকে দায়িত্ব নেওয়ার আহবান করেন।