

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহিদ মিয়ার বহিষ্কার আদেশ পার মধ্যনগর বাজারে ধানের শীষের মিছিল করছে। এছাড়াও প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ধরনের শীষের শোডাউন করা হয়।
জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার পরে, ইতিমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার পর দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম.শহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সংশ্লিষ্ট চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে সোসাল মিডিয়া ফেসবুকে অভিনন্দন ও শুভকামনা জানান।
এরপর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহিদ সমর্থকরা ধর্মপাশা উপজেলার বাদশান্জ বাজার থেকে সংবর্ধনা দিয়ে, মধ্যনগর বাজারে বিকাল ৪ টার দিকে ধানের শীষের মিছিল করে,পরে বাজার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বক্তব্য রাখেন যুব নেতা এম শহিদ, এসময় বক্তব্যে বলেন, সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল কে বিজয়ী করতে, সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।
পরিশেষে এ বিষয়ে এম.শহিদ মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দীর্ঘদিন দল থেকে বহিষ্কৃত ছিলেন। তবে বহিষ্কৃত অবস্থায়ও এলাকার সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি। জনগণের সেই ভালোবাসা ও সমর্থনের কথা তিনি আজীবন স্মরণ করবেন বলে জানান। একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) মাহবুবুর রহমানসহ যুবদলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :