• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে ব্যবসায়ী বন্ধুর রহস্যজনক মৃত্যু


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন / ৪৬
বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে ব্যবসায়ী বন্ধুর রহস্যজনক মৃত্যু

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বন্ধু বদরুল হাসান দিপুর সাথে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ গ্রামে বেড়াতে এসে তিন সন্তানের জনক নবীন খান মাঠা (৪৫) নামক এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী বাগানবাড়ী গ্রামের মুজাফফর খানের ছেলে। অন্য দিকে সে সাভার নবীনগর পল্লীবিদ্যুৎ বাজারের জেনারেটর ব্যবসায়ী।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ব্যবসায়ী গত রোববার বন্ধু বদরুলের সাথে বেড়াতে আসে তার বাড়ীতে। ঘটনার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে নবীন। চিকিৎসার জন্য তাকে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে বদরুল ও তার স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন বলেন-লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।