• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন / ৮৬
ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা অফিসঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ) খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ডের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফাউন্ডেশন খুলনার সিইও মোহাম্মদ মাহাবুব আলম। এ সময় ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।