• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

ফরিদপুর ৪ (২১৪) সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:২০ অপরাহ্ন / ১৬৫
ফরিদপুর ৪ (২১৪) সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার ফরিদপুর-৪ ( ২১৪ ) ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল এর মনোনয়ন পত্রটি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জালাল উদ্দিন গ্রহন করেন।

জানা যায়, ফরিদপুর-৪ ( ২১৪ ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল সোমবার সকালে ভাংগা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা এর কাছে মূল মনোনয়ন পত্র দাখিল করেন। পরে একই দিন বিকেলে চরভদ্রাসন সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্রের ছায়া কপি দাখিল করেন। এ মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত প্রার্থীর সাথে ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোদ্দারেস আলী ঈসা, বিএনপি নেতা আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, খন্দকার ইকবাল হোসেন সেলিম ও ওয়াহিদুজ্জামান মোল্যা আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটি চরভদ্রাসন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, উপজেলা বি এন পি নেতা এ.জি.এম বাদল আমিন, মঞ্জুরুল হক মৃধা, কে.এম ওবায়দুল বারী দীপু, আব্দুল কুদ্দুস বাদশা সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটি , আব্দুল কুদ্দুস, আরমান সরদার, আমিনুল হক বাচ্চু, মোস্তফা কবির, গোলাম মোস্তফা, জুলহাস হোসেন ( জুলু মেম্বার ), সেন্টু মাষ্টার, সদস্য সম্মেলন প্রস্তুত কমিটি। ইউনুস দেওয়ান সাবেক ভিপি চরভদ্রাসন সরকারি কলেজ, মোজাফ্ফর হোসেন জাফর সভাপতি যুবদল, আবদুল ওহাব মোল্যা সাধারণ সম্পাদক যুবদল, আসলাম সেখ (সভাপতি শ্রমিক দল ), কালাম মোল্যা ( সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি ) সহ প্রমূখ।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন স্থপতি মুজাহিদ বেগ সহ আরো ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জেলা রিটানিক কর্মকর্তার নিকট দাখিল করেন। এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন মাওলানা সরোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন মুফতি রায়হান জামিল, মিজানুর রহমান ( বাংলাদেশ খেলাফত মজলিস ), মোহাম্মদ ইসাহাক চোকদার ( ইসলামী আন্দলন বাংলাদেশ ), আতাউর রহমান ( স্বতন্ত্র ), আবদুল কাদের মিয়া (স্বতন্ত্র ), মোহাম্মদ মুজিবর হোসাইন ( স্বতন্ত্র ), মোহাম্মদ তাসলিম মাতুব্বর ( গন অধিকার পরিষদ )।

৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি ২০২৬ রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি ২০২৬ রোববার পর্যন্ত। কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি ২০২৬ সোমবার থেকে ১৮ জানুয়ারি ২০২৬ রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি ২০২৬ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।