• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ফরিদপুর-৪ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা সিইসির


প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন / ১৫৮
ফরিদপুর-৪ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা সিইসির

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ চরভদ্রাসন সদরপুর ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর -৪ নির্বাচনী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এর মনোনয়ন পত্র আপিলের মাধ্যমে বৈধ ঘোষণা করা হয়। এ সংবাদে স্থপতি মুজাহিদ বেগের সমর্থক ও অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে স্থানীয় পর্যায়ের ভোটার ও সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সমর্থকরা জানান একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে স্থপতি মুজাহিদ বেগ জনগণের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিক্রিয়ায় স্থপতি মুজাহিদ বেগ বলেন মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আমার জীবনের চলমান ইচ্ছা বাকি সময়টা আমার মাতৃভূমি ফরিদপুর -৪ কে আদর্শ ও উন্নত মডেল সংসদীয় আসনে রূপান্তরিত করা। এখানকার জনগণের সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধি এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া প্রয়োজন আমার পরিবার এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে আসছে। সে কাজের ধারাকে অব্যাহত রাখতে এবং ফরিদপুরের জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। সে যাত্রায় বাধা এসেছিল আল্লাহর অশেষ মেহেরবানীতে সে বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি।

আশা করছি আল্লাহর রহমতে বাকি পথচলাটুকু সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরব।সেজন্য সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।