• ঢাকা
  • শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন / ৫২
ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা।

অপরাধ সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এ সময় জানুয়ারি/২০২৬ মাসের বিভিন্ন মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক/অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম।

উক্ত মাসিক পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান, সহাকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আজিজুর রহমান খান,সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে বিষয়টি ফরিদপুর জেলা পুলিশের মিডিয়া এন্ড পিআর নিশ্চিত করেন।