• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন / ৪৫
ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় সিনহা নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ( ২৪শে নভেম্বর ) সোমবার দুপুর প্রায় একটার দিকে চরভদ্রাসন-ফরিদপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের বাসিন্দা সুজন মুন্সির মেঝ মেয়ে। সিনহার আরও দুই বোন রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সিনহা একই গ্রামে তার নানা শেখ ওমরের বাড়িতে ঘুরতে যায়। বাড়ির কেউ বুঝতে পারেনি সে কখন সড়কে উঠে পড়ে। দুপুরে পথচারীদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে সড়কের উপর আহত অবস্থায় সিনহাকে পড়ে থাকতে দেখেন।

পথচারীরা জানান চরভদ্রাসন থেকে ফরিদপুরগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে শিশুটি ( সিনহা ) সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই ইজিবাইক চালক ইজিবাইক সহ দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় শিশুটি ( সিনহা ) কে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।