

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় ফরিদপুরের চরভদ্রাসনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার চরভদ্রাসন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, খতম এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
চরভদ্রাসন উপজেলা বিএনপির যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান। দোয়া পরিচালনা করেন সদর বাজার জামে মসজিদের ইমাম ও আব্দুর শিকদার ডাঙ্গী মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর সবুর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলনে প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন, ওবায়দুল বারী দিপু, শাহজাহান শিকদার, মোজাহার হোসেন সহ চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চরভদ্রাসন উপজেলা বিএনপি, ফরিদপুর-এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :