

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষাথী,সাংবাদিক, এনজিও, রেডক্রিসেন্ট, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্যা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন আক্তার। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, গাজিরটেক ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আব্দুস সবুর মোল্লা (কাজল), লিতাকত আলী (লাভলু) ও আব্দুস সালাম মোল্যা, কাজী লুৎফর রহমান, বি এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা,, মডেল মসজিদের ইমাম মুফতী মুয়াজ , পিভিএইচপি প্রকল্পের পিয়ার লিডার উর্মি, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মুক্তা খান সহ প্রমুখ।
বাল্যবিবাহ শুধু একটি আইনি অপরাধ নয়; এটি শিশুর শারীরিক-মানসিক স্বাস্থ্য, শিক্ষাজীবন ও সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিতভাবে উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্ল্যা বলেন নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা কোনোভাবেই বৈধ নয়। নোটারি বিবাহের আইনি স্বীকৃতি নেই। এটি প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ। তিনি বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সব ধরনের আইনি ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণাও দেন। তিনি আরও বলেন বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ফিতা কেটে উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবং বাল্যবিবাহ প্রতিরোধ মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ( অস্বচ্ছল পরিবারের ) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :