• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়েত ইসলামীর একাধিক স্থানে পথ সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৮:১৪ অপরাহ্ন / ৫৮
ফরিদপুরের চরভদ্রাসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়েত ইসলামীর একাধিক স্থানে পথ সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন রোববার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে কয়েকটি পথসভা শেষে রাতে চরভদ্রাসন উপজেলার পইলট হাই স্কুল প্রাঙ্গনে এক পথসভা করেছেন। এ পথসভার সভাপতিত্ব করেন চরভদ্রাসন বাজার ইউনিট সভাপতি মাওলানা এনামুল কবির। এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এস এম শাহজাহান।

পথ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ফরিদপুর উলামা বিভাগের সভাপতি হাফেজ নুরুজ্জামান, যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ফরিদুল হুদা, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক কাউছার খান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সেক সোলাইমান, উপজেলা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা মহোব্বত হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আইয়ুব শিকদার সহ প্রমূখ।

এ পথ সভায় জামায়াত প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আমরা ঘরে ঘরে শান্তি পৌছে দেওয়ার জন্য নির্বাচনের মাঠে নেমেছি। তিনি বলেন আমরা সন্ত্রাস, চুরি ডাকাতি, রাহাজানি ও লুটপাটের শিকর উপড়ে ফেলে কোরআনের বাংলাদেশ গড়তে চাই। আমরা কোরআনের সংসদ চাই, কোরআন ভিত্তিক সমাজ গড়তে চাই। তিনি আরও বলেন বিগত দিনের জাতির গ্লানি মুছে দিয়ে আমরা আল্লাহ ও রাসুলের আদর্শ মতো এক নতুন বাংলাদেশ গড়তে চাই। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন শুধুমাত্র আপনাদের সমর্থন পেলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ভোট বিপ্লব ঘটাতে পারবো। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান। এছাড়া বক্তারা খালেদা জিয়ায় সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।