

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে রুবেল শেখের স্ত্রী ও দুই সন্তানের জননী রুনা আক্তার (২৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে স্বামীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
মৃত রুনা আক্তার জাকেরের ডাঙ্গী গ্রামের নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। তার দুই শিশু সন্তান রয়েছে—রাহিম শেখ (৮) ও রাইসা আক্তার (৩)।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী রুবেল শেখ (৩০) জানান, ঘটনার রাতে তারা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। সেহরি শেষে তিনি প্রাকৃতিক ডাকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, তার স্ত্রী গলায় রশি নিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন এবং ছটফট করছেন। তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মো. আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, চরভদ্রাসন থানা বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গলায় রশি নেওয়ার ঘটনায় গৃহবধুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া
আপনার মতামত লিখুন :