

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার ( ১৮ই ডিসেম্বর ) জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ-এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য দেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপজেলা শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিওর ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিণী রওশনারা বেগম সহ প্রমূখ।
বক্তারা বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই দেখে বুঝে যাচাই করে বিদেশে যাব। চুক্তিপত্র আগে দেখে নেব। বুঝে নিতে না করি অবহেলা বিদেশে গিয়ে পোহাতে হবে না কোন ঝামেলা। দালাল হতে সাবধান হব, আইন-কানুন মেনে চলবো। বৈধ পথে পাঠাবো টাকা, গৌরবে হব রেমিটেন্স যোদ্ধা। হুন্ডির মাধ্যমে দেব না টাকা কালো বাজারি কে বানাবো না রাজা। দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো সম্ভব।
আপনার মতামত লিখুন :