

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬নভেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি ডা: রবিউল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা জাহীদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সাংবাদিক আবদুস সালাম সাংবাদিক লিয়াকত আলী লাভলু ও খামারী সোহাগ হোসেন সহ প্রমুখ।
বক্তারা বেকারত্ব দূরীকরন ও প্রানীজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারী ও উদ্যোক্তা তৈরীর উপর গুরত্বারোপ করেন। এছাড়া প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারীদের আনা বিভিন্ন জাতের প্রানী ও স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। পরে সফল উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভিড় করেন খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা। খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে ৩০টি খামার ও প্রতিষ্ঠান। এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন দর্শনার্থীরা। প্রদর্শনীতে গাভী পালনে প্রথম হন মোজাফফর হোসেন, ষাঁড় পালনে প্রথম হন শহিদুল , উন্নত জাতের বাছুর পালনে প্রথম হন শেখ চুন্নু এবং উন্নত জাতের ব্যতিক্রমধর্মী বিড়াল ও কবুতর নিয়ে প্রথম হন নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার।
আপনার মতামত লিখুন :